সারাদেশ

সুন্দ্রাটিকিতে বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি, সবুজায়নের বার্তা

  নিজস্ব প্রতিবেদক, বাহুবল: ২৪ এপ্রিল ২০২৬ , ৮:১৬:৪০ প্রিন্ট সংস্করণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ আগামীর লক্ষ্যে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সুন্দ্রাটিকি পল্লী উন্নয়ন যুব সংঘের উদ্যোগে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার ফয়জাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে সুইচগেইট পর্যন্ত সড়কের দুপাশে বিভিন্ন প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরিবেশ সংরক্ষণ ও সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে সারিবদ্ধভাবে দেবদারু ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম, স্থানীয় মুরব্বি টেনু মিয়া, তাহির মিয়া, জুনাইদ মিয়া ও মহি উদ্দিন কাজল।

সংগঠনের সভাপতি মো. কেফায়েত উল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. কাউসার মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, সহ-সভাপতি মো. লিটন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর মিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দরবেশ, অর্থ সম্পাদক মো. আব্দুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক মুফতি সুহাইল আহমেদ কাসেমী, সহ-অর্থ সম্পাদক হাফিজ জুবায়ের, দপ্তর সম্পাদক মো. জাহিদ মিয়া, সহ-প্রচার সম্পাদক সাদিকুর রহমান সেলিম ও উপ-সমাজসেবা সম্পাদক মো. সাইফুর রহমান।

এছাড়া সংগঠনের সদস্য মো. মোচাব্বির, ইসলাম উদ্দিন, মহসিন মিয়া, আমিন মিয়া, এমরান মিয়া ও ওয়াহিদ মিয়াসহ এলাকার যুবসমাজ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে দুবাই প্রবাসী মো. সাজু মিয়ার আর্থিক সহায়তার জন্য সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজ রোপণ করা এসব গাছ ভবিষ্যতে ছায়া ও অক্সিজেন দেওয়ার পাশাপাশি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করবে। গ্রামকে সবুজ রাখতে এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

আরও খবর

Sponsered content