প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ১১:৩০:০৪ প্রিন্ট সংস্করণ
ঢাকার স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে মুক্তি পেল হলিউড সিনেমা ‘অ্যানাকোন্ডা’ ও ‘দ্য স্পঞ্জবব মুভি : সার্চ ফর স্কয়ারপ্যান্টস’। অ্যানাকোন্ডার নাম শুনলেই অনেকের মনে ভয় জাগে। এই সিনেমার গল্পে দেখা যাবে, জীবনের মাঝপথে এসে সংকটে পড়া একদল মানুষ পুরনো ‘অ্যানাকোন্ডা’ সিনেমা রিবুট করার সিদ্ধান্ত নেয়। শুটিংয়ের জন্য তারা নিয়ে আসে আসল অ্যানাকোন্ডা, যা দুর্ঘটনাবশত মারা যায়। এরপর তারা ঢুকে পড়ে এক জঙ্গলে, যেখানে তাদের সামনে আসে এক অজানা ও ভয়ংকর প্রাণীর মুখোমুখি হওয়ার ঘটনা। টম গরমিকান পরিচালিত এই হরর-কমেডিতে অভিনয় করেছেন পল রুড, জ্যাক ব্ল্যাক, স্টিভ জাহানসহ আরও অনেকে।
অন্যদিকে অ্যানিমেশনপ্রেমীদের জন্য থাকছে স্পঞ্জববের নতুন অভিযান। ‘দ্য স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস’ সিরিজের সর্বশেষ সিনেমা ‘দ্য স্পঞ্জবব মুভি : সার্চ ফর স্কয়ারপ্যান্টস’।















