প্রচ্ছদ

১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি ১৭ জুন ২০২৫ , ১:১৫:২০ প্রিন্ট সংস্করণ

স্টাফ রিপোর্টারঃ
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দেশে ফেরা নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা। এবার তার বিরুদ্ধে নতুন করে আরেকটি ধাক্কা এলো—দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।

সোমবার (১৬ জুন) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সাকিবসহ ১৭ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, একটি চলমান অনুসন্ধানের অংশ হিসেবে এই আদেশ চাওয়া হয়।

যেসব ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা:
এ তালিকায় রয়েছেন জাতীয় দলের ক্রিকেটার ও আওয়ামী লীগের সংসদ সদস্য সাকিব আল হাসান ছাড়াও আরও ১৬ জন, যাদের মধ্যে রয়েছেন —

সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক মো. আবুল খায়ের

কাজী সাদিয়া হাসান

আবুল কালাম মাদবর

কনিকা আফরোজ

মোহাম্মদ বাশার

সাজেদ মাদবর

আলেয়া বেগম

কাজী ফুয়াদ হাসান

কাজী ফরিদ হাসান

শিরিন আক্তার

জাভেদ এ মতিন

মো. জাহেদ কামাল

সাংবাদিক ও আওয়ামী লীগ নেতা এটিএম রাকিবুল বাসার

মো. হুমায়ুন কবির

তানভির নিজাম

অভিযোগের বিবরণ:
দুদকের আবেদনে বলা হয়, সমবায় অধিদপ্তরের কর্মকর্তাসহ উল্লিখিত ব্যক্তিরা সরকারি বিধিবিধান ও শেয়ারবাজার আইন লঙ্ঘন করে শত শত কোটি টাকার অবৈধ লেনদেনে জড়িত। তারা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে শেয়ারবাজারে বিনিয়োগ করেছেন এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দুদক আশঙ্কা করছে, অভিযুক্তরা দেশত্যাগ করে বিদেশে পালিয়ে যেতে পারেন। ফলে, সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে তাদের বিদেশ গমন নিষিদ্ধ করা হয়েছে।

প্রেক্ষাপট:
এদিকে, সাকিব আল হাসান ইতিমধ্যেই রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠায় এবং একটি হত্যা মামলার আসামি হিসেবে নাম উঠে আসায় জাতীয় দল থেকে দীর্ঘদিন ধরে দূরে রয়েছেন। সর্বশেষ এই নিষেধাজ্ঞা তার ভবিষ্যৎ কার্যক্রমকে আরও জটিল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও খবর

Sponsered content