রাজনীতি

২৪৩ আসনে প্রার্থী ঘোষণা জাতীয় পার্টির

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৮:২২:৩৩ প্রিন্ট সংস্করণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে ২৪৩ আসনে প্রার্থী দিচ্ছে জি এম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভোটের মাঠে সব দলের ‘সমান সুযোগ নিশ্চিত না হলে’ নির্বাচন থেকে সরে আসতে পারে দলটি।

শামীম হায়দার বলেন, জাতীয় পার্টি সব সময়ই এদেশের জনগণের রায়ের উপর শ্রদ্ধাশীল। জনগণের যে কোনো রায় আমরা অতীতেও মেনে নিয়েছি। জাতীয় পার্টি সব সময় নির্বাচনমুখী দল। জাতীয় নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করার পূর্বশর্ত হল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রেখে সকল দলের সমান সুযোগ নিশ্চিত করা। এটা করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা আশঙ্কাজনকভাবে দেখতে পাচ্ছি যে সরকার যথাযথভাবে এই কাজ করতে ব্যর্থ হচ্ছে।

এবার দলের চেয়ারম্যান জি এম কাদের রংপুর-৩ (সদর) আসনে প্রার্থী হয়েছেন। মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এর আগে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি ওই আসনের পাশাপাশি গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি) আসনেও প্রার্থী হচ্ছেন।

আরও খবর

Sponsered content