স্টাফ রিপোর্টার: ২৩ মে ২০২৫ , ৬:৪৩:২৬ প্রিন্ট সংস্করণ
স্বাধীনতার ঘোষক বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষীকি যথাযথভাবে পালন উপলক্ষে ঝিনাইদহে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।
এছাড়া ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ সভাপতি এম আক্তারুজ্জামন আক্তার, জেলা জাসাস এর সদস্য সচিব কামরুজ্জামান লিটন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সেক্রেটারি সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত সভা সঞ্চলনায় ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম।
তানভীর সরদার /এমআই















