প্রচ্ছদ » প্রচ্ছদ » পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
পলাশবাড়ীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
গাইবান্ধা জেলা প্রতিনিধি ২৪ মে ২০২৫ , ১০:৩২:৩৮প্রিন্ট
সংস্করণ
গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার বৈরী হরিণমারী মহল্লায় শনিবার দুপুরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে আবিদ হাসান (৬) ও একই গ্রামের আব্দুল আজিজের ছেলে লাবিব মিয়া (৭)।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল আবিদ ও লাবিব। খেলার একপর্যায়ে তারা ভেলা থেকে পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুর আড়াইটার দিকে শিশু দুটির ভাসমান লাশ উদ্ধার করেন স্বজনরা।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করেছেন।