প্রচ্ছদ » প্রচ্ছদ » বিরামপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ
বিরামপুরে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: ২৯ মে ২০২৫ , ৯:৩৭:২৭প্রিন্ট
সংস্করণ
দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের মাঝে এককালিন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়ালের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে উপজেলা পরিবার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফর রহমান ও প্রেসক্লাবের আহবায়ক শাহ্ আলম মন্ডল সহ সরকারি অন্যান্য কর্মকর্তা, চেক গ্রহণকারী রোগীবৃন্দ ও তাদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবারে ১৫ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।