প্রচ্ছদ

কালকিনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিন ব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

  স্টাফ রিপোর্টার  ১১ জুন ২০২৫ , ৫:৪৪:০১ প্রিন্ট সংস্করণ

মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ জামায়াত ইসলামী শিকারমঙ্গল ইউনিয়নের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প এবং চশমা ও ঔষধ বিনামূল্যে বিতরন করা হয়। বুধবার সকালে উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের মিয়ার হাট উচ্চ বিদ্যালয়ের হল রুম ১১ টা থেকে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ডাঃ মাওলানা নুরুল ইসলাম এর সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়ত ইসলামী মাদারীপুর সংসদীয় আসন-৩ এর মনোনীত প্রার্থী মোঃ রফিকুল ইসলাম। তিনি মানুষের কল্যাণে বাংলাদেশ জামাত ইসলামীর সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ সময় অসহায় ও দরিদ্রদের বিনামূল্যে চোখের চিকিৎসা করে প্রয়োজন অনুযায়ী চশমা ঔষধ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জামায়েত ইসলামীর কালকিনি উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সহ শিকারমঙ্গল ইউনিয়নের জামায়েত ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইব্রাহিম সবুজ /এমআই

আরও খবর

Sponsered content