প্রচ্ছদ

কুমিল্লা-১০ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে গণসংযোগ

  কুমিল্লা সংবাদদাতা ১৩ সেপ্টেম্বর ২০২৫ , ৩:২০:৫৫ প্রিন্ট সংস্করণ

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. ইয়াছিন আরাফাতের সমর্থনে গণসংযোগ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার লালমাই উপজেলা জামায়াতের উদ্যোগে বাগমারা বাজারে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। পরে এক পথসভায় বক্তারা ইয়াছিন আরাফাতকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

আরও খবর

Sponsered content