প্রতিনিধি ৩ নভেম্বর ২০২৫ , ৩:০৩:৫৬ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা বিএনপি ও দলের নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা হয়েছে।
মামলার আবেদন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোমবার (৩ নভেম্বর) করেন নিউ মার্কেট থানার যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান। আদালত অভিযোগ আমলে নিয়ে গোয়েন্দা পুলিশ (ডিবি)কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আবেদনে বলা হয়, ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে আসামি নাসীরুদ্দীন পাটওয়ারী ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়ে বিএনপি ও তার নেতাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অপপ্রচারে লিপ্ত হয়েছেন।














