রাজনীতি

প্রথমবার রাজনৈতিক কর্মসূচিতে জাইমা রহমান: প্রবাসী বিএনপির ভার্চুয়াল সভার ভিডিও ভাইরাল

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ১১:০০:৩২ প্রিন্ট সংস্করণ

প্রথমবারের মতো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। গত রবিবার প্রবাসে বসবাসরত দলের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় তিনি যোগ দেন। সভার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ইউরোপীয় দেশগুলোতে প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে এ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় ঢাকা থেকে যুক্ত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল

ভিডিওতে দেখা যায়, জাইমা রহমান উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন—
“সবাইকে ধন্যবাদ। আপনারা এসেছেন, এত কাজ করেছেন। আপনাদের অসুবিধা–সুবিধার কথাও বললেন। রিজভী ও পাভেল আংকেল নোট নিয়েছেন। দেখি কতটুকু করতে পারি। সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা রাখা উচিত।”

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ব্যারিস্টার জাইমা রহমান সভায় বক্তব্য রাখলেও এটি আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়নি। বিএনপির মিডিয়া সেল বা জাইমার নিজস্ব কোনো প্ল্যাটফর্মেও ভিডিওটি প্রকাশিত হয়নি। তবে সভায় অংশ নেওয়া কেউ একজন গোপনে ভিডিওর একটি অংশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন।

সরাসরি রাজনীতিতে সক্রিয় না হলেও, প্রবাসী বিএনপির গুরুত্বপূর্ণ একটি বৈঠকে তাঁর উপস্থিতি নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাইমাকে এভাবে প্রথমবার দলীয় একটি আয়োজনে দেখা গেল।

আরও খবর

Sponsered content