শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ৬:৪৮:২২ প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদরের ভোমরা স্থলবন্দর এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং ধানের শীষের পক্ষে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ আব্দুস সবুর, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক এবং জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি নেতা নাছিম ফারুক খান মিঠু প্রমুখ।
এ ছাড়াও বক্তব্য রাখেন—জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা আইনজীবী ফোরামের অ্যাডভোকেট আকবর আলী, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম, প্রার্থী আলহাজ আব্দুর রউফের পৌত্র সামির শোয়েব, যুবনেতা আব্দুল্লাহ আল সিয়াম, যুবনেতা সাফিন আরমান খান, জেলা মহিলা দলের সালেহা হক কেয়া, আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল ইসলাম ও সাধারণ সম্পাদক হাদিউজ্জামান বাদশা, জেলা ওলামা দলের সভাপতি আনিছুর রহমান, ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল আলম মিলন, জেলা তাঁতী দলের সভাপতি সাহেব আলী, ভোমরা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, দৈনিক যুগের বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো. আবু সাঈদসহ জেলা, উপজেলা, পৌর, ছাত্রদল, যুবদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষের বিজয়ে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান।




















