সারাদেশ

নবীগঞ্জে অবৈধ ভাবে মাটি কাটায় ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

  শাহরিয়ার আহমেদ শাওন: ২৩ ডিসেম্বর ২০২৫ , ১০:৩২:০০ প্রিন্ট সংস্করণ


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক্সকাভেটর দিয়ে অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটার দায়ে জামাল শাহ নামে এক ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফার্মবাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম। অভিযানের সময় দুইটি ট্রাক্টর মাটি জব্দ করা হয় এবং তা নবীগঞ্জ পৌরসভার উন্নয়নমূলক কাজে হস্তান্তর করা হয়।

উপজেলা সহকারী কমিশনার প্রত্যয় হাসেম বলেন, “অনুমতি ছাড়া কৃষিজমি থেকে মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এতে উর্বর জমির ক্ষতি হয় এবং কৃষি উৎপাদন ব্যাহত হয়। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আরও খবর

Sponsered content