প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৫:২৮:৪৪ প্রিন্ট সংস্করণ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে বাংলাদেশের মানুষের মধ্যে আজ নতুন আশার সঞ্চার হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের আগে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘২০০৬ সালের পর দীর্ঘ সময় নির্বাসিত থাকার পর তারেক রহমান গতকাল (বৃহস্পতিবার) দেশে ফিরেছেন। তার এই প্রত্যাবর্তন ছিল রাজকীয় ও অভূতপূর্ব। দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং আনন্দ–উচ্ছ্বাসে অংশ নিয়েছেন। জনগণ তাদের প্রাণের প্রিয় নেতাকে ফিরে পেয়েছেন।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খুব কম নেতার পক্ষেই এমন স্বতঃস্ফূর্ত জনসমর্থন ও গণঅভ্যর্থনা পাওয়া সম্ভব হয়েছে। সাধারণ মানুষের মধ্যে আজ নতুন আশার সঞ্চার হয়েছে। এটি একটি ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে। বাংলাদেশের রাজনৈতিক আকাশে সুবাতাস বইতে শুরু করেছে।’
তিনি আরও বলেন, ‘শুধু দল নয়; বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ অপেক্ষা করে আছে এই নেতার (তারেক রহমান) নেতৃত্বে সত্যিকার অর্থে একটা সুখী-সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের না করবেন।’




















