রাজনীতি

তারেক রহমানের পক্ষে জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ

  প্রতিনিধি ২৬ ডিসেম্বর ২০২৫ , ৬:২৮:১০ প্রিন্ট সংস্করণ

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৫টায় তিনি তার স্মৃতিসৌধের পথে যাত্রা করেন।

এদিকে সূর্যাস্তের সময় হয়ে যাওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরামর্শে তার পক্ষে জাতীয় স্মৃতিসৌধ বেদীতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান দলের কেন্দ্রীয় নেতা। কারণ জাতীয় স্মৃতিসৌধে পুস্তস্তবক অর্পণ করা যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। তবে এটি পরিদর্শন করা যায় যেকোনো সময়। সময় স্বল্পতায় তারেক রহমান পক্ষে পুস্পস্তবক অর্পণ করা সম্ভব না হুয়ায় তিনি স্মৃতিসৌধ পরিদশর্ন করে ঢাকা ফিরবেন।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর পক্ষে দলের স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর রায়, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান , ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা উপদেষ্টা জেনারেল (অব) ফজলে এলাহী আকবর এবং আরও অনেকে।

 

আরও খবর

Sponsered content