সারাদেশ

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬: রাজারহাটে ৪ শিক্ষা প্রতিষ্ঠানসহ শিক্ষক–শিক্ষার্থীদের শ্রেষ্ঠত্ব অর্জন

  ভুবন কুমার শীল, কুড়িগ্রাম প্রতিনিধি | ১৮ জানুয়ারি ২০২৬ ১৮ জানুয়ারি ২০২৬ , ১০:২৯:২৭ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। পাশাপাশি শ্রেষ্ঠ অধ্যক্ষ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ায় পুরো শিক্ষা অঙ্গনে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

উপজেলা পর্যায়ে কারিগরি, মাধ্যমিক, মাদ্রাসা ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং সার্বিক ব্যবস্থাপনার ভিত্তিতে এই ফলাফল নির্ধারণ করা হয়। রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে স্বাক্ষরিত জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬–এর ঘোষিত ফলাফল অনুযায়ী রাজারহাট উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে—

  • কারিগরি শাখা: রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ

  • কলেজ শাখা: হাবিবুর রহমান মডেল কলেজ

  • মাধ্যমিক শাখা: রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়

  • মাদ্রাসা শাখা: রাজারহাট কামিল মাদ্রাসা

 শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান

  • কারিগরি শাখা (শ্রেষ্ঠ অধ্যক্ষ): মো. আবুল হোসেন সরকার

  • কলেজ শাখা (শ্রেষ্ঠ অধ্যক্ষ): মঈন উদ্দিন কুটিয়াল

  • মাধ্যমিক শাখা (শ্রেষ্ঠ প্রধান শিক্ষক): তুহিন পাটোয়ারী

  • মাদ্রাসা শাখা (শ্রেষ্ঠ অধ্যক্ষ): নুরল আমিন

 শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক

  • কারিগরি শাখা: মধুসুদন পাল

  • কলেজ শাখা: আনোয়ার হোসাইন

  • মাধ্যমিক শাখা: মোফাকখারুল ইসলাম বসুনীয়া

  • মাদ্রাসা শাখা: রমেশ চন্দ্র সরকার

শ্রেষ্ঠ শিক্ষার্থী

  • মাদ্রাসা শাখা: মো. ফারহাজুল ইসলাম
    (ফাজিল প্রথম বর্ষ, রাজারহাট কামিল মাদ্রাসা)

  • কারিগরি শাখা: মো. নিশাদ রহমান
    (দ্বাদশ বর্ষ, রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ)

এই অর্জনে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে। স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষক–শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও খবর

Sponsered content