বিনোদন

মুক্তির আগেই পাইরেসির কবলে ঈদের সিনেমা

  প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১:০৮:৫৮ প্রিন্ট সংস্করণ

কথা ছিল আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে রাশিদ পলাশ পরিচালিত সিনেমা ‘রঙবাজার’। তবে মুক্তির আগেই যেন সবকিছু এলোমেলো হয়ে গেল! পাইরেসির কবলে পড়ায় সিনেমাটি আর ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। তথ্যটি নিশ্চিত করেছেন নির্মাতা রাশিদ পলাশ।

তিনি বলেন, ‘ছবিটি কয়েকদিন আগে পাইরেসি হয়। আমরা চেষ্টা করেছি সমস্যাটি সমাধানের। কিন্তু এমনভাবে ছড়িয়ে পড়েছে যে সব জায়গা থেকে নামানো সম্ভব না। তাই হলে মুক্তির সিদ্ধান্ত থেকে সড়ে এসেছি।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটি। প্রযোজনা সংস্থা লাইভ টেকনলজির নিজস্ব ওটিটিতে দেখা যাচ্ছে “রঙবাজার”।’

কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না জানতে চাইলে নির্মাতা জানালেন বিষয়টি প্রযোজনা সংস্থার ওপর নির্ভর করছে।

এদিকে, ৪০০ বছরের পুরোনো যৌনপল্লি এক রাতে গুঁড়িয়ে দেওয়ার গল্পে নির্মিত ‘রঙবাজার’। গল্প প্রসঙ্গে আগেই রাশিদ পলাশ বলেছিলেন, ‘যৌনপল্লিকে নিয়ে এই সিনেমার গল্প। সভ্য সমাজ এই পেশাকে সব সময় অন্য চোখে দেখে। সময়ের সঙ্গে এই পেশারও রং পাল্টেছে, সেটাই তুলে ধরা হয়েছে সিনেমায়। টানবাজারের (নারায়ণগঞ্জের একসময়ের যৌনপল্লি) উচ্ছেদ-পরবর্তী কী পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা আমরা সিনেমায় তুলে ধরেছি। উচ্ছেদ করার পর এই পেশা বিলুপ্ত হয়েছে নাকি আরও খারাপভাবে ছড়িয়ে পড়েছে, সেটাও দেখানোর চেষ্টা করেছি।’

সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শম্পা রেজা, তানজিকা আমিন, নাজনীন হাসান চুমকি, জান্নাতুল পিয়া, শাহজাহান সম্রাট, মৌসুমী হামিদ, মানিক সাহা, লুৎফুর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

আরও খবর

Sponsered content