সারাদেশ

খিলগাঁওয়ের মেরাদিয়ায় প্রাইভেটকারের চাপায় অটোরিকশাচালক নিহত

  খিলগাঁও প্রতিনিধি ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৩১:০০ প্রিন্ট সংস্করণ

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় প্রাইভেটকারের চাপায় মো. শাহিন (৪৮) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সাতাক গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন এবং বর্তমানে মেরাদিয়া পোড়াবাড়ি এলাকায় বসবাস করতেন।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) অনয় চন্দ্র পাল জানান, মেরাদিয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্রাইভেটকার শাহিনকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রাইভেটকারচালক নওয়াব আলী (৭৪)–কে আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। আটক চালকের বাড়ি শরীয়তপুর জেলায়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content