সারাদেশ

বাঘায় উপজেলা প্রশাসনের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  বাঘা (রাজশাহী) প্রতিনিধি: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০৩:০৩ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার শাম্মী আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু সাঈদ চাঁদ, নবনির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী-৬ (চারঘাট–বাঘা) আসন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু সাঈদ চাঁদ বলেন, উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন। প্রতিটি বিভাগ কী ধরনের সহায়তা প্রয়োজন, সে বিষয়ে একটি প্রোফাইল প্রস্তুত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আশ্বাস দেন।

সভায় উপস্থিত ছিলেন বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা প্রকৌশলী এজাজুল আলম, সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানা, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মনসুর রহমান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার, সাব-রেজিস্ট্রার নাকিবুল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা (প.প) আসাদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী মমিনুল, আনসার-ভিডিপি কর্মকর্তা শরিফ মাহমুদ এবং বাঘা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মনিরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন আড়ানি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, বাউসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমানসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সভায় বাঘা ও চারঘাট উপজেলার বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতারাও অংশ নেন।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content