আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ৫ মার্চ ২০২৬ , ৮:৫৯:৫৬ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলা-এ বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) আগৈলঝাড়া শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা বিদ্যালয়-এর হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর বিএনপি-র সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সভাপতি সিকদার হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বসির আহম্মেদ পান্না এবং আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাহাবুবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগৈলঝাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার।
ইফতার মাহফিলে আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের পাশাপাশি উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার ও আবুল হোসেন মোল্লা, গৈলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, যুবদল নেতা আকাশ মাহমুদ, মো. রাছেল, এল. আর. মানিক এবং উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকসহ আরও অনেকে।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




















