জাতীয়

বনানীর বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

  প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ , ৮:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ

রাজধানী বনানীর বহুতল ভবনে কাপড়ের গোডাউনে আগুন লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বনানী ১২ নম্বর রোডের কাঁচাবাজারের সামনে ৪৪ নম্বর ভবনের ১১ তলায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পর সন্ধ্যা পৌনে ৭টাযর দিকে বারিধারার দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে আরও ৫টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content