স্টাফ রিপোর্টার, মাদারীপুর : ১০ মে ২০২৬ , ৪:৪২:৪০ প্রিন্ট সংস্করণ
মাদারীপুরের কালকিনি মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ পত্রিকার সাংবাদিক আশরাফুর রহমান হাকিমের বাবা সেকান্দার আলী হাওলাদারের নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
রোববার সকাল ১০টায় কালকিনি পৌর ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কালকিনি জামে মসজিদ পরিচালিত কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে শনিবার রাত ৯টার দিকে বার্ধক্যজনিত কারণে কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঝাউতলা এলাকায় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
মরহুম সেকান্দার আলী হাওলাদার পাঁচ ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজার নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। এ সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে দাফন কার্যক্রম সম্পন্ন হয়।
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।














