প্রতিনিধি ১৮ মে ২০২৬ , ১:০৪:১৩ প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের নিয়মিত মৌসুমের ম্যাচে ঘরের মাঠে পোর্টল্যান্ডকে আতিথ্য দেয় মায়ামি। আর সেখানেই আবারও নিজের অসাধারণ নৈপুণ্যে আলো ছড়ালেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।
ম্যাচের ৩১তম মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন মেসি। এরপর মাত্র ১১ মিনিট পর সতীর্থকে চমৎকার এক পাস বাড়িয়ে দ্বিতীয় গোলেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। সেই গোলেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মায়ামি।
বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে টানা তৃতীয় জয় তুলে নেয় মায়ামি। ১৪ ম্যাচ শেষে দলটি এখন পূর্বাঞ্চলীয় তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সংগ্রহ ২৮ পয়েন্ট।











