সারাদেশ

শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৩০ মে ২০২৬ , ২:০৮:৫৩ প্রিন্ট সংস্করণ

 

মাগুরার শ্রীপুরে দারিয়াপুর যুব সংঘের আয়োজনে মরহুম হামিদ শেখ স্মৃতি চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে দারিয়াপুর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দারিয়াপুর ফুটবল একাদশ ১-০ গোলে চৌগাছী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিফ প্রসিকিউটর এবং দারিয়াপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম।

দারিয়াপুর ইউনিয়ন বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য মো. শাহজাহান শেখের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মসিহুল আজম, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল ইসলাম, প্রকৌশলী রাশেদ মল্লিক, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসিরুল ইসলাম, অ্যাডভোকেট রইচ উদ্দিন, অ্যাডভোকেট মনিরুল ইসলাম এবং কাজী শরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রতিযোগিতাটি ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

আরও খবর

Sponsered content