সারাদেশ

গ্রামীণ খেলাধুলা ধরে রাখতে ত্রিশালে হা-ডু-ডু টুর্নামেন্ট

  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ৩০ মে ২০২৬ , ১২:৪৯:৫৫ প্রিন্ট সংস্করণ

 

 

ময়মনসিংহের ত্রিশালে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলাকে টিকিয়ে রাখতে অলহরি ইজারাবন্দ যুব সংঘের উদ্যোগে জাতীয় খেলা হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শুক্রবার (২৯ মে) বিকেলে অলহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃধা এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি ফিরোজ নুর।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঠবাড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাক আহমেদ সোহেল, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, ত্রিশাল ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এনামুল হক ভূঁইয়া বলেন, “বর্তমান প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। গ্রামীণ ঐতিহ্যের অন্যতম জনপ্রিয় খেলা হা-ডু-ডু নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার হিসেবে একটি খাসি তুলে দেওয়া হয়।

আরও খবর

Sponsered content