সারাদেশ

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪৪১ জন

  মোহাম্মদ হোসাইন, কক্সবাজার ৩ জুন ২০২৬ , ৯:১১:৪৬ প্রিন্ট সংস্করণ

দূরবর্তী দ্বীপাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেন্টমার্টিনে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৩ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ ‘মনসুর আলী’-এর ব্যবস্থাপনায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনে একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, ক্যাম্পেইনের মাধ্যমে দ্বীপের অসহায়, দুঃস্থ, নিম্ন আয়ের মানুষ এবং শিশুদের স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ সময় মোট ৪৪১ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকে উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণমূলক ও মানবিক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content