সারাদেশ

বড় ভাইয়ের বারান্দায় মিলল ছোট ভাইয়ের মরদেহ

  প্রতিনিধি ১৮ জুন ২০২৬ , ১:২৮:২৩ প্রিন্ট সংস্করণ

নেত্রকোনার দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের সামনের বারান্দা থেকে ছোট ভাই আবুল কালামের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম ওই গ্রামের আবাল হোসেনের ছেলে।

জানা যায়, সকালে বড় ভাই আব্দুল ছালামের ঘরের বারান্দায় ছোট ভাই আবুল কালামকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল বলে জেনেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর

Sponsered content