প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৪:৩৩ প্রিন্ট সংস্করণ
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক আইনজীবীর সহকারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ৪জন আহত হয়েছেন। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোশারফ হোসেন। তিনি ওই গ্রামের খাবির মণ্ডলের ছেলে, ঝিনাইদহ জজকোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
হরিণাকুণ্ডু থানার ওসি এমএ রউফ খান ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’




















