সারাদেশ

গাংনী সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবিসহ গ্রামবাসীর প্রতিরোধ

  প্রতিনিধি ২৫ জুন ২০২৬ , ১২:০৪:৩৩ প্রিন্ট সংস্করণ

মেহেরপুরের গাংনী সীমান্তে নারী ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সহড়তলা সীমান্তের ১৪২ নং আন্তজার্তিক পিলারের ৫ ও ৬ এস সাব পিলারের মাঝ দিয়ে ভারতের নদীয়া জেলার বজ্রনাথপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে।

এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর প্রতিরোধে মুখে পুশইন হওয়া ব্যক্তিরা সীমান্তের কাটাতারের পাশে একটি বাঁশবাগানে নীচে অবস্থান করে।

সহড়তলা গ্রামের বাসিন্দা হাবিবুর রহান হাবিব জানান, সহড়তলা সীমান্ত দিয়ে বিএসএফ ৭ জনকে পুশইনের চেষ্টা করেছে। গ্রামবাসী ও বিজিবি সদস্যরা পাহারা দেওয়ার কারণে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে পারেনি। বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া ব্যক্তিরা সীমান্তের মাঝে অবস্থান করছে।

এদিকে সহড়াতলা বিজিবি ক্যাম্পের কামান্ডার আইউব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

উল্লেখ্য, চলতি মাসের ৬ তারিখ ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ ও ১৯ তারিখে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বিওপি সীমান্তের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসী সীমান্তে অবৈধ পুশইন ঠেকাতে শক্ত অবস্থান নেওয়ার কারণে বিএসএফ তাদের ফেরত নেয়।

আরও খবর

Sponsered content