অপরাধ

মহেশপুরে ১৩ লাখ টাকার ভারতীয় মাদকসহ পিতা-পুত্রসহ আটক ৪

  তাপস কুণ্ডু, ঝিনাইদহ প্রতিনিধি: ১৫ জুলাই ২০২৬ , ১২:২১:২৩ প্রিন্ট সংস্করণ

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকসহ পিতা-পুত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার তালসার গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন তালসার গ্রামের ইসরাফিল হোসেন, তাঁর ছেলে আশিকুর রহমান, সাদিকুল রহমান এবং বাবুল হোসেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি দল চিহ্নিত মাদক কারবারি ইসরাফিল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার বাড়ি থেকে ১৪৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, বন্ধ্যাত্বের চিকিৎসায় ব্যবহৃত ৫০০ পিস ভারতীয় অবৈধ ইনজেকশন, তিনটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।

পুলিশের দাবি, জব্দ করা আলামতের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩ লাখ ৩২ হাজার টাকা।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content