জাতীয়

হাম ও উপসর্গে প্রাণহানি দাঁড়াল ৭৮০

  প্রতিনিধি ১৭ জুলাই ২০২৬ , ৬:০০:৪৬ প্রিন্ট সংস্করণ

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪০ শিশুর। এ ছাড়া ৮৭৩ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৬৮৫ শিশু। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯৫ শিশুর। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ১১ জনে। তাদের মধ্যে নিশ্চিত হাম রোগী ১৪ হাজার ২৪৪ জন। একই সময়ে ৯৮ হাজার ৬০০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে ৯৫ হাজার ৩১ জন।

আরও খবর

Sponsered content