প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ৩:২৮:৪১ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার (মাদারীপুর): মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের প্রধান ২ আসামি বাঁশগাড়ির ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন এবং তার ছোট ভাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা রাজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিকালে সাড়ে তিনটার বিকাল সাড়ে তিনটার দিকে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ট্রিপল মার্ডারসহ রয়েছে একাধিক মামলা, এরমধ্যে ৫ টি খুনের মামলায় আসামী সুমন চেয়ারম্যান, এবং ভাই রাজন ৭ টিতে রয়েছে বিস্ফোরণ ও মারামারিসহ আরো ২০টি পৃথক মামলা। বিষয়টি নিশ্চিত করেছে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান।
এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালকিনির বাঁশগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও তার ছোট ভাই রাজন দলবল নিয়ে হামলা চালিয়ে হত্যা করে একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সদস্য আক্তার শিকদার, তার ছেলে মারুফ শিকদার এবং সহযোগী সিরাজ চৌকিদারকে। এছাড়াও বেশ কয়েকজনকে হাত-পা বেঁধে পা কেটে ফেলে রেখে চলে যায়। তবে ত্রিপল খুনের ঘটনায় উচ্চ আদালতে তাদের সাময়িক জামিনে থাকলেও অন্য মামলায় ওয়ারেন্ট রয়েছে।
তারা মাদারীপুর আদালতে কোন একটি মামলায় হাজিরা দিতে আসলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্যকর তিন খুন মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। বাকি এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান জানান, বাঁশগাড়ির ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের বিরুদ্ধে ৭টি ও তার ছোট ভাই রাজনের বিরদ্ধে ১৩টি পৃথক মামলা রয়েছে। মোস্তাফিজুর রহমান সুমন কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বলে জানা যায়।




















