প্রতিনিধি ৩ মার্চ ২০২৫ , ১১:০৫:১০ প্রিন্ট সংস্করণ
মোঃ রাশেদ মিয়া, স্টাফ রিপোর্টারঃ ফ্যাসিস্ট হাসিনা সরকার গত ১৫ বছর মানুষকে শয়তানের পথে পরিচালিত করেছে। এমনকি হাসিনা আমলেই ইসলামকে নিগৃহীত করা হয়েছিল। এমন মন্তব্য করেছেন সোনাতলা উপজেলা বিএনপির সভপতি ও বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেন, দুর্নীতি করতে করতে শেখ হাসিনার পাপের বোঝা ভাড়ি হয়ে গিয়েছিল। শেখ পরিবার আন্তর্জাতিক চোর আর শেখ হাসিনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ পলায়নকারী।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আওয়ামী লীগের দোসরদের কোনোভাবেই বিএনপির মাধ্যমে পুনর্বাসন করানো যাবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি থেকে নিজেদেরকে বিরত রেখে এসবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এছাড়াও গত ৫ আগষ্টের পর থেকে যে নেতা-কর্মীদের আনাগোনা দেখা যাচ্ছে, তাদেরকে সবসময় পিছনের সারিতে রাখার নির্দেশ দেন বিএনপির এই নেতা।
সোমবার বিকেলে ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মী সমাবেশ, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানের সভাপতিত্বে উক্ত সমাবেশ ও মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভপতি নূর-এ-আজম বাবু। ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. আর ইসলাম রফিক ও সাংগঠনিক সম্পাদক ফজলু মিয়ার সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সহ-সভাপতি সিরাজুল ইসলাম ফুল, উপজেলা বিএনপির সমাজ সেবা সম্পাদক শহিবুল ইসলাম শিপন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তারুজ্জামান বুলবুল সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।



















