প্রচ্ছদ

বাঘায় আট বছরের শিশু ধর্ষণ

  বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ ২০ মার্চ ২০২৫ , ১১:১২:৫৩ প্রিন্ট সংস্করণ

রাজশাহীর বাঘায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে চতুর্থ শ্রেণীর ছাত্রী। গতকাল বুধবার( ১৯ শে মার্চ) বাঘা উপজেলার চকছাতারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষে থেকে তার মা বাদী হয়ে বাঘা থানায় একটি মামলা দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা গেছে, আট বছর বয়সের চতুর্থ শ্রেণীর ছাত্রী শিশুটি। পিতা-মাতার অনুপস্থিতিতে বাড়িতে গিয়ে বাঘা পৌর এলাকার চকছাতারী গ্রামের জয় হোসেন (১৮) নামের এক যুবক ১০০ টাকার লোভ দেখিয়ে তাকে ধর্ষণ করে। কিছুক্ষন পর মেয়ের মা বাড়িতে আসলে জয় পালিয়ে যায়। পরে তার পরিবারকে বিষয়টি অবগত করা হলেও কোন ব্যবস্থা গ্রহন না করায় ওইদিন রাতে জয় হোসেনকে প্রধান আসামী করে বাঘা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করে শিশুটির মা।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান , এ ঘটনায় একটি মামলা হয়েছে। বিষয়টি পরীক্ষা নিরিক্ষার জন্য শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে জয় পলাতক। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
হাবিল উদ্দিন /এমআই

আরও খবর

Sponsered content