বিনোদন

আলোচিত ‘দ্য ব্যাডস অব বলিউড’-এর দ্বিতীয় সিজন কি আসছে?

  প্রতিনিধি ২২ আগস্ট ২০২৬ , ৩:০৫:৩৭ প্রিন্ট সংস্করণ

বলিউড কিং শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালনা অভিষেক ঘটে ‘দ্য ব্যাডস অব বলিউড’ সিরিজের মাধ্যমে। মুক্তির পর বেশ আলোচনার জন্ম দেওয়া তারকাবহুল এই সিরিজটির দ্বিতীয় মৌসুম আসছে, এমনই জল্পনা। প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মধ্যে এ নয়ে কথা চলছে বলে খবর পাওয়া গেছে।

তবে দ্বিতীয় মৌসুম নির্মাণের অনুমোদন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন সিরিজের অন্যতম চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকী।

সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে দ্বিতীয় মৌসুমের সম্ভাবনা নিয়ে কথা বলেন বিলাল সিদ্দিকী। জানান, প্রথম মৌসুমটি তারা সফলভাবে শেষ করতে পেরেছেন। দ্বিতীয় মৌসুম তৈরির ইচ্ছা তাদেরও রয়েছে। এই মুহূর্তে রেড চিলিস ও নেটফ্লিক্সের মধ্যে বিষয়টি নিয়ে কথাবার্তা চলছে। আলোচনা ইতিবাচক হলে আবারও কাজ করতে পেরে তারা আনন্দিত হবেন।

আরও খবর

Sponsered content