প্রচ্ছদ » প্রচ্ছদ » বাঁকড়ায় হতদরিদ্র ২৬শ’ পরিবারের মাঝে ঈদ উপহার পোশাক বিতারণ
বাঁকড়ায় হতদরিদ্র ২৬শ’ পরিবারের মাঝে ঈদ উপহার পোশাক বিতারণ
এম.আমিরুল ইসলাম জীবন, স্টাফ রিপোর্টার ৩০ মার্চ ২০২৫ , ৪:৪১:২৭প্রিন্ট
সংস্করণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় হতদরিদ্র পরিবারের মাঝে পোশাক সামগ্রী উপহার বিতারণ করেছেন বাঁকড়া বাজার কমিটির আহবায়ক ও হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মিজানুর রহমান । শনিবার (২৯ মার্চ) সকাল ৯টার সময় ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে নিজ বাড়ি থেকে ২৬শ’ অসহায় পরিবারকে এই পোশাক সামগ্রী উপহার দেয়া হয়। আলহাজ্ব মিজানুর রহমান বলেন হাজিরবাগ, বাঁকড়া, শংকরপুর, নির্বাসখোলা ও হরিহরনগরসহ ইউনিয়নের হত দরিদ্র মানুষকে তাদের যাকাত ফান্ড থেকে পারিবারিক ভাবে প্রতি বছর পোশাক সামগ্রী দিয়ে সহযোগিতা করেন তারা। এরই ধারাবাহিকতায় এবারও পোশাক সামগ্রী বিতরণ করা হয়েছে। পোশাক সামগ্রীর মধ্যে রয়েছে শাড়ী, লুঙ্গী, থ্রি পিস ও ম্যাক্সির কাপড় । পোশাক সামগ্রী বিতরণ সময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু শাহমা,খাদ্য ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, মনিরুজ্জামান মনি,আমিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।