আইন-আদালত

যৌন নির্যাতন মামলায় আপিলে হারলেন ট্রাম্প, দিতে হবে ৫০ লাখ ডলার

  প্রতিনিধি ৩০ জুন ২০২৬ , ৮:৪০:২৭ প্রিন্ট সংস্করণ

যৌন নির্যাতনের মামলায় দায়ের করা আপিলে হেরে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সুপ্রিম কোর্ট তার আপিল আবেদন গ্রহণ না করায় এখন নারী সাংবাদিক ই জিন ক্যারলকে ৫০ লাখ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে হবে তাকে। বাংলাদেশি মুদ্রায় এই অংক প্রায় ৬১ কোটি ৬২ লাখ টাকার সমান।

সোমবার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের করা আবেদনটি শুনতে অস্বীকৃতি জানায়। এর মাধ্যমে তিনি যৌন নিপীড়ন ও মানহানির অভিযোগে ক্যারলের পক্ষে নিম্ন আদালতে দেওয়া রায়টি চ্যালেঞ্জ করেছিলেন। আদালতের এই সিদ্ধান্তের ফলে ২০২৩ সালে দেওয়া ৫০ লাখ ডলারের মূল রায়টি বহাল থাকল এবং ট্রাম্পকে এখন এই ক্ষতিপূরণ পরিশোধ করতে হবে। উল্লেখ্য যে, সাংবাদিক ই জিন ক্যারল ২০১৯ সালে এই অভিযোগটি উত্থাপন করেছিলেন।

আরও খবর

Sponsered content