আইন-আদালত

ফেনীতে নবাগত জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মনিরা হক

  জাহিদ হাসান চৌধুরী, ফেনী জেলা প্রতিনিধি: ২৭ অক্টোবর ২০২৫ , ১১:২২:৩৯ প্রিন্ট সংস্করণ


ফেনীতে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদান করেছেন মনিরা হক। সোমবার (২৭ অক্টোবর) তিনি ফেনী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ১৫ অক্টোবর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হিসেবে দায়িত্ব পালনরত মনিরা হককে ফেনীতে জেলা প্রশাসক পদে বদলি করা হয়। ওইদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়।

যোগদানের পর নবাগত জেলা প্রশাসক মনিরা হককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনজুর আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) রোমেন শর্মাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

২৭তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মনিরা হক দায়িত্ব গ্রহণের পর বলেন, “ফেনীর উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করতে চাই। এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

আরও খবর

Sponsered content