নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ১ নভেম্বর ২০২৫ , ২:৪৩:০৮ প্রিন্ট সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গণমাধ্যমকর্মীদের পেশাগত মানোন্নয়ন ও স্থানীয় সাংবাদিকতার উন্নয়নে নতুন দিগন্তের সূচনা করেছে “আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব” নামে একটি নতুন সাংবাদিক সংগঠন। শনিবার (১ নভেম্বর ২০২৫) কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
সভায় সর্বসম্মতিক্রমে ১৪ সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আকাশ মাহামুদ (রুবেল) এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাছেল হাওলাদার।
উপদেষ্টা হিসেবে রয়েছেন মোঃ অহিদুজ্জামান (নিলু), মোঃ ইদ্রিস হাওলাদার ও মোঃ ইউনুস আলী ফকির।
কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি মোঃ সাজ্জাদ হাওলাদার, সহ-সভাপতি মোঃ ফারুক আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলী আসরাফ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, কোষাধ্যক্ষ শাহাদাৎ হোসেন চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ নাদিম সরদার, প্রচার সম্পাদক এমদাদুল হক জুয়েল, আইটি ও তথ্য বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন মোল্লা এবং নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ বেল্লাল ফকির, কাজী মনিরুজ্জামান ও মোঃ সোহেল সরদার।
নবগঠিত কমিটির সভাপতি আকাশ মাহামুদ (রুবেল) বলেন,“আগৈলঝাড়ার সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ করে স্থানীয় সংবাদ পরিবেশনকে আরও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল করাই আমাদের প্রধান লক্ষ্য। আশা করি আগৈলঝাড়া মডেল প্রেসক্লাব এই অঞ্চলের মানুষের নির্ভরতার প্রতীক হয়ে উঠবে।”
সাধারণ সম্পাদক মোঃ রাছেল হাওলাদার বলেন,“এই প্রেসক্লাব হবে পেশাদার সাংবাদিকদের এক মিলনক্ষেত্র। সত্যনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা সমাজ ও দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর।”
প্রেসক্লাবের যাত্রা উপলক্ষে লেখক ও সংগঠক সৈয়দ মাজারুল ইসলাম (রুবেল) বলেন,“সাংবাদিকতা একটি মহান পেশা। আগৈলঝাড়া মডেল প্রেসক্লাবের সাংবাদিকগণ যেন অপসাংবাদিকতার ভিড়ে থেকেও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করেন, সেটাই প্রত্যাশা।”
স্থানীয় সাংবাদিকদের প্রত্যাশা— নবগঠিত এই প্রেসক্লাবটি আগৈলঝাড়ায় সাংবাদিকতার মানোন্নয়ন এবং গণমাধ্যমের ঐক্য প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কমিটির সদস্যরা জানিয়েছেন, শিগগিরই সংগঠনটি বৃহত্তর পরিসরে কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে।




















