জাতীয়

আজ যে দামে মিলবে স্বর্ণ

  প্রতিনিধি ১৩ মে ২০২৬ , ১২:০২:৫১ প্রিন্ট সংস্করণ

গত কয়েকদিনের অস্থিরতার পর আজ বুধবার পর্যন্ত সবশেষ নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে স্বর্ণ। বাজুসের (বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন) তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও পিওর সিলভারের দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন দর গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

আরও খবর

Sponsered content