প্রচ্ছদ

আবারও মাদক ব্যবসায় লিপ্ত টঙ্গীর লাইলী

  টঙ্গী প্রতিনিধি: ১২ জুন ২০২৫ , ৪:০১:০৪ প্রিন্ট সংস্করণ

টঙ্গীর হাজীর মাজার বস্তির কুখ্যাত মাদক ব্যবসায়ী লাইলী ফের আলোচনায়। কক্সবাজার বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয় তার গ্রেফতার-সংক্রান্ত খবর। তুমুল সমালোচনার মুখে পড়লেও, জামিনে মুক্তি পাওয়ার পর লাইলী আবারও জমজমাটভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের ভাষ্যমতে, লাইলী এখন আগের চেয়ে আরও সাহসী ও সংগঠিতভাবে তার মাদক কারবার চালিয়ে যাচ্ছে। বস্তির অভ্যন্তর ও আশপাশের এলাকায় ইয়াবার সরবরাহ বেড়ে গেছে, যা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিবার ধরা পড়ে, আবার জামিনে ছাড়া পেয়ে আগের চেয়ে আরও বড় পরিসরে মাদক বিক্রি শুরু করে লাইলী। এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। আমরা ভয়েই কিছু বলতে পারি না।”

জানা গেছে, লাইলীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তবে বারবার জামিনে বের হয়ে এসে আইনের ফাঁক গলে পার পেয়ে যাচ্ছে। এতে স্থানীয়দের মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন চিহ্নিত মাদক ব্যবসায়ী লাইলীর বিরুদ্ধে কঠোর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

নুরুজ্জামান শেখ /এমআই

আরও খবর

Sponsered content