লাইফস্টাইল

আবারও শিরোপা হাতছাড়া, সাউন্ডার্সের কাছে বিধ্বস্ত মেসির ইন্টার মিয়ামি

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৪৬:২১ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ সময় সোমবার ভোরে লুমেন ফিল্ডে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলের ব্যবধানে হেরে যায় লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া ইন্টার মিয়ামি। হ্যাভিয়ের মাসচেরানোর শিষ্যদের বিপক্ষে শুরু থেকেই প্রভাব বিস্তার করে সাউন্ডার্স।

২৬ মিনিটে হেড থেকে গোল করে দলকে এগিয়ে নেন ওসাজে ডি রোসারিও। ম্যাচের শেষ দিকে আরও চাপ বাড়িয়ে ৮৪তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্স রোলডান। নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক আগে রথরকের গোল নিশ্চিত করে সাউন্ডার্সের দাপুটে জয়।

ইন্টার মিয়ামির জন্য ম্যাচটি ছিল সুযোগ নষ্টের আক্ষেপে ভরা। মেসি একাধিকবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হন। সুয়ারেজের দুর্দান্ত পাস থেকে ৪৯তম মিনিটে গোলের কাছাকাছি পৌঁছেও ডিফেন্সে আটকে যান আর্জেন্টাইন তারকা। ফলে লিগস কাপে টানা ৩৪ ম্যাচে গোল করার রেকর্ড আর বাড়াতে পারলেন না তিনি।

অন্যদিকে সাউন্ডার্সও সুযোগ নষ্ট করেছে। ৩৯তম মিনিটে ফেরেইরার শট পোস্টে লেগে ফিরে আসে, আর ৭২তম মিনিটে রথরকের শট রুখে দেন মিয়ামির গোলকিপার। তবে শেষ দিকে রথরকের গোলের পর মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধাক্কাধাক্কি ও ঘুষাঘুষির ঘটনা ঘটে, এমনকি সুয়ারেজকে সাউন্ডার্সের এক কর্মকর্তার সঙ্গে তর্কে জড়াতেও দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যায়, তিনি প্রতিপক্ষের এক স্টাফকে থুতু নিক্ষেপ করছেন।

২০২৩ সালে লিগস কাপ জয়ের পর থেকে ধারাবাহিক ব্যর্থতায় ভুগছে ইন্টার মিয়ামি। গত দুই বছরে তারা হেরেছে ইউএস ওপেন কাপের ফাইনালে, এমএলএস কাপের প্রথম রাউন্ডে বিদায় নিয়েছে এবং কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে হোঁচট খেয়েছে কোয়ার্টার ফাইনালে।

অন্যদিকে সাউন্ডার্স এই জয়ের মাধ্যমে উত্তর আমেরিকায় সম্ভাব্য সব শিরোপা জেতা প্রথম দল হিসেবে ইতিহাস গড়ল। আর মেসির ইন্টার মিয়ামি ২০২৩ সালের পর থেকে আর কোনো ট্রফির দেখা পেল না।

আরও খবর

Sponsered content