লাইফস্টাইল

সান্তার সঙ্গে বড়দিনের আনন্দ উপভোগের আমন্ত্রণ জানালো দ্য ওয়েস্টিন ঢাকা

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১০:২০:২৩ প্রিন্ট সংস্করণ

এবারের ক্রিসমাসে দ্য ওয়েস্টিন ঢাকা পরিবারসহ আনন্দঘন মুহূর্ত উপভোগের জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে বিশেষভাবে আয়োজিত ক্রিসমাস কিডস পার্টিতে, যা শিশুদের কল্পনা, আনন্দ ও পারিবারিক বন্ধনকে আরও দৃঢ় করতে পরিকল্পিত। প্রাইম পার্টনার ব্যাংক এশিয়া পিএলসি’র সঙ্গে অংশীদারিত্বে, যেখানে সকল ভেন্যুতে ব্যাংক এশিয়া কার্ডহোল্ডারদের জন্য বিশেষ সুবিধা থাকছে এবং মিনিসো’র সহযোগিতায় আয়োজিত ক্রিসমাস ডে স্পেশাল কিডস পার্টি—এই আয়োজন দ্য ওয়েস্টিন ব্র্যান্ডের উষ্ণতা, সুস্থতা ও পরিবারবান্ধব অভিজ্ঞতা তৈরির প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪:টা পর্যন্ত দ্য ওয়েস্টিন ঢাকার গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠেয় এই আয়োজনে স্থানটি রূপ নেবে এক উৎসবমুখর পরিবেশে, যেখানে শিশুরা ইন্টারঅ্যাকটিভ খেলা, লাইভ বিনোদন ও মৌসুমি আনন্দের মধ্য দিয়ে ক্রিসমাসের জাদুতে মেতে উঠবে।

ক্রিসমাস কিডস পার্টি – ইভেন্ট বিবরণ

• তারিখ: ২৫ ডিসেম্বর ২০২৫

• সময়: সকাল ৯:৩০টা – বিকাল ৪:০০টা

• ভেন্যু: গ্র্যান্ড বলরুম, দ্য ওয়েস্টিন ঢাকা

• টিকিট মূল্য: জনপ্রতি (প্রাপ্তবয়স্ক বা শিশু) ৩,০০০ টাকা নেট

(২ বছরের নিচে শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে)

• আর্লি বার্ড সুবিধা: ২৪ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বুকিংয়ে ২০% ছাড়

উৎসবমুখর আনন্দে ভরা এই দিনে শিশু অতিথিরা উপভোগ করবে বয়স উপযোগী নানা রকম কার্যক্রম, যা সৃজনশীলতা ও আনন্দময় অংশগ্রহণকে উৎসাহিত করবে। আয়োজনের মধ্যে থাকছে ইন্টারঅ্যাকটিভ গেমস, ম্যাজিক শো ও পাপেট শোসহ লাইভ বিনোদন। এছাড়াও থাকবে রিং টস, টিক-ট্যাক-টো, ইগলু হাউস, জাম্পিং ক্যাসল, প্লেহাউস, মিনি ট্রেন, ফটো বুথ ও বল হাউস, যা শিশুদের জন্য সারাদিনের নিরাপদ ও প্রাণবন্ত আনন্দ নিশ্চিত করবে।

এই অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করতে দ্য ওয়েস্টিন ঢাকা পরিবেশন করবে শিশুদের রুচির কথা মাথায় রেখে তৈরি করা বিশেষ ক্রিসমাস থিমযুক্ত স্ন্যাকস ও পানীয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তুলবে।

অংশগ্রহণ নিশ্চিত করতে ও রিজার্ভেশন হটলাইনে যোগাযোগ করতে পারেন: +৮৮০ ২২২২২৯ ১৯৮৮

আরও খবর

Sponsered content