লাইফস্টাইল

বাকৃবিতে বহিরাগতদের হামলার পর অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

  প্রতিনিধি ১ সেপ্টেম্বর ২০২৫ , ১১:৫২:৪২ প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

রবিবার রাতের ঘটনাকে কেন্দ্র করে একই দিন রাত ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় আবাসিক হলে অবস্থানরত শিক্ষার্থীদের সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

সোমবার সকালে কিছু নারী শিক্ষার্থীকে ব্যাগ ও বইপত্র নিয়ে হলে থেকে বের হতে দেখা গেছে। তবে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

সরেজমিনে জুলাই ৩৬ হল ও বেগম রোকেয়া হলের সামনে দেখা যায়, কিছু শিক্ষার্থী পরিবার ও নিরাপত্তাজনিত কারণে হল ছাড়ছেন। তবে আন্দোলনকারীরা ঘোষণা দেন, “ক্যাম্পাসে নতুন স্বৈরাচারের উদ্ভব হয়েছে। গত বছর জুলাইয়ে শেখ হাসিনার সময় যেমন রাতের নোটিশে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছিল, এখনো সেই কৌশল চলছে। আমরা হল ছাড়ব না। প্রশাসনকে বহিরাগত হামলার জবাব দিতে হবে।”

এদিকে সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ক্যাম্পাসের প্রধান ফটকে পুলিশ ও র‌্যাব সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

আরও খবর

Sponsered content