তথ্যপ্রযুক্তি

শ্রীপুরে আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  প্রতিনিধি ১৭ অক্টোবর ২০২৫ , ৬:৪০:৩৩ প্রিন্ট সংস্করণ

নাজমুল ইসলাম মণ্ডল: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা চৌরাস্তা এলাকায় আল ইত্তেহাদ ইসলামী সংস্থার উদ্যোগে শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বিএনপি নেতা আসাদুজ্জামান মাসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন মো. সিরাজুল হক বিএসসি, সাবেক প্রধান শিক্ষক, বলদীঘাট জে এম সরকার উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন আয়োজক সংস্থা আল ইত্তেহাদ ইসলামী সংস্থার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্যসচিব খায়রুল কবির আজাদ মণ্ডল, ১নং যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক আহমেদ আবু জাফর সরকারসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষপর্বে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় ইসলামিক সংগীতশিল্পী গ্রুপ ‘ইকরা শিল্পীগোষ্ঠী’-এর সদস্যরা। উপস্থিত হাজারো দর্শকের অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

আরও খবর

Sponsered content