আন্তর্জাতিক ডেস্ক ২৩ আগস্ট ২০২৫ , ১২:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি মহাসড়কে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। গতকাল শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে নিউইয়র্ক স্টেট পুলিশ।
জানা যায়, পর্যটকরা নায়াগ্রা জলপ্রপাত পরিদর্শন শেষে নিউইয়র্ক সিটিতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। বাফেলো থেকে প্রায় ২৫ মাইল (৪০ কিলোমিটার) পূর্বে পেমব্রোকের কাছে এ দুর্ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে ভারত, চীন ও ফিলিপাইনের নাগরিক রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নিউইয়র্ক রাজ্য পুলিশের কমান্ডার মেজর আন্দ্রে রে। তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে। এতে পাঁচজন প্রাণ হারান এবং অনেকেই আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বাসটিতে ৫৪ জন পর্যটক ছিলেন। নায়াগ্রা জলপ্রপাত ভ্রমণ শেষে ফেরার সময় মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।





















