সারাদেশ

আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থী, এলাকায় অতিরিক্ত পুলিশ–সেনা মোতায়েন

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৮:৩৮:৪১ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বকশিবাজারে আলিয়া মাদ্রাসায় দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১০টার দিকে সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

আহত শিক্ষার্থীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার জেরে মাদ্রাসা ক্যাম্পাসে বিক্ষোভও করেছেন শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ১১টার সময়ও মাদ্রাসার হলে কয়েকজন শিক্ষার্থী অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তবে সংঘর্ষের কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে শিক্ষক–শিক্ষার্থীরা বিস্তারিত জানাতে পারেননি।

এদিকে, রাত পৌনে দুইটা পর্যন্ত সেনাবাহিনী মাদ্রাসায় অবস্থান করে নিরাপত্তা নিশ্চিত করে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের সংঘর্ষের সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে।”

আরও খবর

Sponsered content