প্রতিনিধি ২২ ফেব্রুয়ারি ২০২৫ , ৩:৪৮:২৮ প্রিন্ট সংস্করণ
আল্লাহ ও রাসূল সা. কে নিয়ে কটুক্তিকারী রাখাল রাহা এবং হাসান গালিবের গ্রেফতার ও উপযুক্ত শাস্তি এবং র্যাব কর্মকর্তা ধর্ষক আলেপের মৃত্যুদন্ডের দাবীতে বগুড়ার সারিয়াকান্দিতে বিক্ষোভ সমাবেশ করেছে কওমী ওলামা পরিষদ এবং তাওহিদী ছাত্র জনতা।
সম্প্রতি রাখাল রাহা নামের ফেসবুক আইডি থেকে আল্লাহ ও রাসূল সা. কে অশ্লীল ভাবে কটুক্তি করে পোস্ট করায় শনিবার দুপুরে মাদ্রাসা মোড়ে উপজেলা কওমী ওলামা পরিষদের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ সিরাজীর সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা সিদ্দিকুর রহমান, পৌর কওমী ওলামা পরিষদের সহ-সভাপতি মাওঃ মোখলেছুর রহমান, সেক্রেটারি মাওঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য হাফেজ মাহমুদুল হাসান, হাফেজ নূরে আলম সাদিক, উপজেলা শিবিরের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, যারা মহান আল্লাহ ও রাসূল সা. কে নিয়ে কটুক্তি করে, তাদের শরীর থেকে মাথা আলাদা করা ওয়াজিব হয়ে যায়। অবিলম্বে রাখাল রাহা ও হাসান গালিব কে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির আওতায় নিতে হবে। একইসাথে ধর্ষক র্যাব কর্মকর্তা আলেপের মৃত্যুদন্ডের দাবীও তুলে ধরেন বক্তারা।
মোঃ রাশেদ মিয়া /এমআই




















