মোঃ নুরুজ্জামান শেখ, গাজীপুর ১৫ জানুয়ারি ২০২৬ , ৭:৩৬:৩৪ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টায় গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে নগরীর বঙ্গতাজ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
সভায় বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন ও গণভোট চলাকালে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তারা।
এ সময় গাজীপুর জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি বৃদ্ধি, গুজব প্রতিরোধ এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।




















