প্রচ্ছদ

উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের উপস্থিতিতে মান্দায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

  নওগাঁ প্রতিনিধি ১২ সেপ্টেম্বর ২০২৫ , ৩:৪৩:৫৪ প্রিন্ট সংস্করণ


নওগাঁর মান্দা উপজেলার ১০ নম্বর নূরুল্যাবাদ ও ১১ নম্বর কালিকাপুর ইউনিয়নের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চকভোলাই, চকদেবীরাম ও কালিনগর গ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতাটি উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের উপস্থিতিতে জমে ওঠে।

প্রতিযোগিতার ভার্চুয়ালি উদ্বোধন করেন মান্দার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট শিল্পপতি ও নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাদিকুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু

বিশেষ অতিথি ছিলেন জিয়া সাইবার ফোর্স নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন শাহ, উপজেলা শাখার সদস্য সচিব সাজ্জাদ আহমেদ সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল হক মুকুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তালহা জোবায়েরশাশীম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নূরুল্যাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. রফিকুল ইসলাম সরদার এবং সঞ্চালনা করেন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন

প্রধান বক্তা হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সাদিকুল ইসলাম সোহাগ বলেন,
“গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি শুধু বিনোদন নয়, মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য গড়ে তোলে।”

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে প্রথম পুরস্কার হিসেবে নগদ ২০ হাজার টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।

আরও খবর

Sponsered content